ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোববার সারাদেশে শান্তি সমাবেশ আওয়ামী লীগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ১৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘হরতাল কেউ মানবে না। ভোতা হয়ে গেছে। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। অস্ত্রে কাজ হবে।’

তিনি বলেন, ‘আগামীকাল জেলা উপজেলা সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। আমরা শান্তিতে বিশ্বাসী। শান্তি চাই। নির্বাচনের আগে শান্তি চাই। পরেও শান্তি চাই।’

আজ শনিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে আজ রাজধানীর নয়াপল্টনে দলের মহাসমাবেশ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন।

পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ হরতালের তথ্য নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন।

সংঘর্ষে আহত ৪১ জন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোববার সারাদেশে শান্তি সমাবেশ আওয়ামী লীগের

আপডেট টাইম : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩