ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

গুলশানে হামলায় আইএস জড়িত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০১৬
  • ৫৯৬ বার

শুক্রবার গুলশানে হামলার ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) জড়িত নয় বলে ম্নতব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি বাসসকে বলেন, দেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই, কাজেই এই সন্ত্রাসী হামলায় আইএস জড়িত নয়। স্থানীয়ভাবে গড়ে ওঠা জঙ্গি সংগঠন এ হামলা চালিয়েছে এবং পর্দার আড়াল থেকে একটি চক্র এতে উৎসাহ যুগিয়েছে। এ সময় তিনি হুশিয়ার করে বলেন, এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, হামলাকারীদের সঙ্গে আইএস-এর কোনো যোগসূত্র নেই। তবে এটা সত্য যে, তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে।

এ সময় তিনি আরো বলেন, হামলাটি পূর্ব পরিকল্পিত এবং দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির নীল নকশারই অংশ।

শুক্রবার সন্ত্রাসীরা গুলশানের স্পেনিশ রেস্তোরাঁ ‘হলি আর্টিসান বেকারি’ হামলা চালিয়ে নয়জন ইতালিয়ান, সাতজন জাপানী, এক জন ভারতীয়সহ বাংলাদেশী বংশদ্ভুত এক মার্কিন নাগরিক ও দু’জন বাংলাদেশী নাগরিককে জিম্মি করার পর হত্যা করে।

উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে যৌথ অভিযান চালালে রেস্তোরাঁর ভেতরে অবস্থানরত ছয় সন্ত্রাসী নিহত হয় এবং অপর এক সন্দেহভাজনকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

গুলশানে হামলায় আইএস জড়িত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০১৬