ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বন্দুকধারীদের ছবি প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬
  • ৫৪৭ বার

রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এই ছবির বন্দুকধারীরাই যে গুলশান হামলায় জড়িত তার প্রমাণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরণের বিবৃতি পাওয়্ যায়নি।

আইএসের বরাত দিয়ে এক টুইটারে এদের ছবি প্রকাশ করেছে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। এর আগে আইএসের মূখপাত্র আমাকের বরাত দিয়ে রেস্তোরাঁর ভেতরের কিছু বীভৎস ছবি ও যৌথ অভিযানের ছবি প্রকাশ করেছিলো তারা।

সাইট ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠাতা রিটা কার্টজের নিজম্ব টুইটার পেজে শনিবার রাত (বাংলাদেশ সময়) ৯টা ৫০ মিনিটে বন্দুকধারীদের এই ছবি প্রকাশ করে।

টুইটার বার্তায় দাবী করা হয় হামলায় ২২ জন বন্দি এবং দুইজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এসময় ৫ জন হামলাকারীও নিহত হয়েছে বলে দাবী করে আইএস।

অপরদিকে গতকাল হামলার পরপরই মধ্যেরাতে সাইট ইন্টেলিজেন্স আমাকের বরাত দিয়ে আইএস হামলার দায় স্বীকারের বিবৃতি প্রকাশ করেছিলো। সেসময় বিবৃতিতে দাবী করা হয়েছিলো ২৪ নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে ​দেশিও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘন্টার এই জিম্মি ঘটনায় ২০ বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জাপানি এবং দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য।

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের হামলা চালিয়ে আইএস মানুষকে জিম্মি করলেও বাংলাদেশে এটাই প্রথম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বন্দুকধারীদের ছবি প্রকাশ

আপডেট টাইম : ০১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬