ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬
  • ৪০০ বার

তারুণ্য ধরে রাখতে কে না চায় ? আর সেজন্য স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি ব্যায়াম করা খুবই জরুরি৷ তবে সে ব্যায়াম বা খেলাধুলা যদি চার দেয়ালের মধ্যে না করে খোলা আকাশের নীচে করা হয়, তাহলে দীর্ঘদিন তারুণ্য ধরে রাখা সম্ভব৷

খোলা আকাশের নীচে ব্যায়াম

বাড়ির বাগানে, বড় বারান্দায় কিংবা পার্কের মতো যে কোনো খোলা জায়গায় ব্যায়াম করা যেতে পারে৷ যদি একা করতে ভালো না লাগে, কোনো গ্রুপের সাথে করতে পারেন, কিংবা পরিবারের কাউকে সাথে নিতে পারেন৷ এতে শরীর যেমন ঠিক থাকবে, তেমনি আনন্দও হবে৷

মা ও শিশু

মুক্ত বাতাস সকলেরই প্রয়োজন আর মুক্ত বাতাস উপভোগও শুরু করা যায় শৈশব থেকেই৷ ছবিতে দেখুন সদ্য জন্ম হওয়া সন্তানের মায়েরা তাদের শিশুদের নিয়ে মুক্ত বাতাসে হাঁটছেন৷ এতে মা এবং শিশুর ভালো ঘুম হয় ও শরীর মন ভালো থাকে৷ ফলে পুরো পরিবারেই শান্তি বিরাজ করে৷

সাইকেল চালান

সাইকেল চালাতে যদি ভালো লাগে, তাহলে তো কথাই নেই৷ চারিদিকের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ডায়াবেটিস, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারেন৷ তাছাড়া সাইকেল চালালে শুধু তরুণই থাকবেন না, এ অভ্যাস আপনার শরীরের গঠনকেও করবে আকর্ষণীয়৷

সৌখিন খেলা গলফ

গলফ এমন একটি খেলা যা প্রায় সারাজীবন বা বুড়ো বয়সেও খেলা সম্ভব৷ তরুণ্য ধরে রাখতে ও ফিট থাকতে পশ্চিমা বিশ্বের এই সৌখিন খেলাটি অনেকই খেলেন৷ সুযোগ থাকলে যে কেউ খেলতে পারেন৷

সুখ হরমোন

জার্মানির অ্যান্টি এইজিং বিশেষজ্ঞ ড. ব্যার্নড ক্লাইনে-গুন্ক জানান, মুক্ত বাতাসে ব্যায়াম বা খেলাধুলা করার সময় শরীরে সুখ হরমোন আরো সক্রিয় হয়, ফলে হৈ চৈ বা আনন্দ করার আগ্রহ আরো বেড়ে যায়৷

প্রকৃতির কাছাকাছি থাকুন

নিজের ইচ্ছেমতো যেদিকে হাঁটতে ইচ্ছে করে হাঁটুন বা জগিং করুন৷ তবে তা সবুজ সুন্দর কোনো জায়গায়, কারণ, স্বাস্থ্যকর খাবার আর বদ্ধ ঘরের ব্যায়াম মানুষকে ফিট রাখলেও চেহারায় তারুণ্যের ভাবটি হারিয়ে যেতে পারে৷ তাই সুন্দর, সুস্থ, ও তরুণ থাকতে চাইলে প্রকৃতির কাছাকাছি থাকুন৷ মুক্ত বাতাস সেবন করুন৷

স্বাস্থ্যকর খাবার

সুস্থ ও তরুণ থাকতে হলে চাই স্বাস্থ্যকর খাবার আর সেকথা কে না জানে৷ তবে হ্যাঁ, খাবারের সে তালিকায় থাকতে হবে প্রচুর ফলমূল, শাক-সবজি, মাছ, শস্যদানা বা আঁশযুক্ত খাবার৷ এছাড়া যথেষ্ট পানিও অবশ্যই পান করতে হবে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আপডেট টাইম : ১২:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬