ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

সর্বোচ্চ সতর্ক পুলিশ, উর্ধ্বতনদের মাঠে থাকার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬
  • ৫৬৬ বার

রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনৈতিক অফিস, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, মার্কেট-শপিংমল, রেলস্টেশন-বিমানবন্দর এবং সরকারি-বেসরকারি প্রায় এক শ স্পর্শকাতর স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন প্রবেশপথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার। উর্ধ্বতন সব কর্মকর্তাকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, গতকাল রাতে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিরাপত্তা জোরদার করেছি। সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে রাতেই অতিরিক্ত পুলিশ মাঠে নামানো হয়েছে। আমাদের দৃষ্টিতে যেসব স্থাপনাকে নিরাপত্তা বিবেচনায় স্পর্শকাতর মনে করছি সেগুলোতে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। প্রবেশপথেও নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

নগর পুলিশের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে নগরীতে আট শ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শুক্রবার রাতে আরও আট শ অতিরিক্ত পুলিশ মাঠে নামানো হয়েছে। নগরীতে পুলিশ মোতায়েনের পয়েন্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একাধিক ফোর্স নগরীতে টহল দিচ্ছে।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিএমপির শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে একদল যুবক অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

সর্বোচ্চ সতর্ক পুলিশ, উর্ধ্বতনদের মাঠে থাকার নির্দেশ

আপডেট টাইম : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬