ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

পাবদা মাছ ভুনা করবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ২৩২ বার

আমাদের কাছে পরিচিত একটি মাছ হলো পাবদা। কাঁটা কম এবং কাটা ও রান্না সহজ বলে এটি অনেকের কাছে পছন্দের। শুধু তাই নয়, এই মাছ বেশ সুস্বাদুও। গরম ভাতের সঙ্গে পাবদা মাছ ভুনা হলে আর কী চাই! অনেকে সর্ষে পাবদা বা ঝোল খেতে পছন্দ করেন।

তবে যারা ভুনা জাতীয় খাবার খেতে বেশি ভালোবাসেন তাদের জন্য রইলো পাবদা মাছ ভুনার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাবদা মাছ- ৪৫০ গ্রাম

আস্ত কালোজিরা- ১/৪ চা চামচ

কাঁচা মরিচ- ৪টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

রসুন বাটা- ২ চা চামচ

জিরা-ধনিয়া গুঁড়া- ১ ১/২ চা চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

ধনিয়া পাতা কুচি- ৩ টেবিল চামচ

পানি- পরিমাণমতো

তেল- ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। মাছ চাইলে সামান্য লবণ ও হলুদ মেখে ভেজে নিতে পারেন, আবার না ভাজলেও হবে। এবার আলাদা একটি পাত্রে পরিমাণমতো তেল নিয়ে গরম করুন। তেল সামান্য গরম হলে আস্ত কালোজিরা এবং কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এখন পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এলে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে দিন। এরপর এর মধ্যে সামান্য পানি দিয়ে একে একে হলুদ, মরিচ গুঁড়া, জিরা-ধনিয়া গুঁড়া এবং লবণ দিন। চুলার আঁচ মাঝারি রেখে বেশ সময় নিয়ে মসলাটা কষিয়ে নিন। প্রয়োজনে অল্প গরম পানি যোগ করুন।

মসলা কষাতে কষাতে মশলার উপর তেল উঠে এলে এতে পরিমানমত গরম পানি দিন। এখন পানি ভালোভাবে ফুটে ঝোল কমে আসা শুরু হলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিন। এবার পাত্রের হাতল ধরে মাছগুলোকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। এরপর পাত্রের ঢাকনা খুলে মাছ সাবধানে নেড়ে দিন। মাছের ঝোল মাখা মাখা হয়ে এলে উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর মাছ চুলা থেকে নামিয়ে নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাবদা মাছ ভুনা করবেন যেভাবে

আপডেট টাইম : ১১:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩