ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

গত ২৭শে সেপ্টেম্বর রোজ বুধবার বিকালে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তরবারি তুলে দেন ডিবিপ্রধান।

এ সময় হারুন অর রশীদ বলেন, ময়মনসিংহ জেলা ৬টি বিভাগে বিভক্ত হয়েছে। এ ছয়টি জেলাকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহ রূপান্তর হলেও ইতিহাস, শিল্প, সমৃদ্ধজীবন সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যপ্তি এবং বিশালতায় একই সূত্রে গাঁথা। এ মিলন বন্ধনকে আরও বেগবান করার জন্য বৃহত্তর ময়মনসিংহের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল।

তিনি বলেন, বৃহত্তর মংমনসিংহের অনেক কৃতি সন্তান এখানে উপস্থিত আছেন। আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যিনি বৃহত্তর মংমনসিংহ নেএকোনার কৃতি সন্তান।

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, অধিকাংশ আইনের বই ইংরেজিতে। ১৯৮৪ সালের পর থেকে আইন বাংলাদেশে প্রণীত হচ্ছে সবই বাংলায়। এর আগে যত আইন আছে সে আইনগুলো ইংরেজিতে। ইংরেজিতে আইন বাংলায় তর্জমা করা এটা কঠিন কাজ নয়। তবে তত সহজও নয়। কারণ আইনের ভাষাগুলো একটু ভিন্ন রকম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ

আপডেট টাইম : ১১:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩