ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

যমুনায় পানি বইছে বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ২২৫ বার

যমুনার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  জেলাগুলো হলো গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল। শনিবার (২ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, যমুনার পানি গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়িতে, জামালপুরের বাহাদুরাবাদে, বগুড়ার সারিয়াকান্দিতে, সিরাজগঞ্জের সদর ও কাজিপুরে এবং টাঙ্গাইলের পোড়াবাড়িতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি পয়েন্টের মধ্যে পানির সমতল বেড়েছে ৬৩টিতে, কমেছে ৪২টিতে। আর অপরিবর্তিত আছে চারটি পয়েন্টে পানির সমতল।

বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা নদীর পানির সমতল বাড়ছে। আগামী রোববার নাগাদ ব্রহ্মপুত্র নদের পানির সমতল হ্রাস পেতে পারে এবং যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতলও স্থিতিশীল আছে, যা হ্রাস পেতে পারে।

আগামী সোমবার নাগাদ যমুনা নদীর তীরবর্তী গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

যমুনায় পানি বইছে বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যা

আপডেট টাইম : ১০:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩