ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

১১৭ কেজি ওজনের সুপার মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫
  • ৩৯৯ বার
তিনি একজন সুপার মডেল। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি আর ওজন ১১৭ কেজি। ওজন দেখে নিশ্চয় চমকে উঠেছেন। ইনি হলেন যুক্তরাষ্ট্রের ‘প্লাস সাইজ’ সুপার মডেল টিস হলিডা।
ওজন কমাতে গিয়ে সম্প্রতি মারা গেলেন তেলেগু সিনেমার অভিনেত্রী আরতি আগরওয়াল। অন্যদিকে মডেল মানেই স্লিম ফিগার— এই ধারণাকে বাতিল করে দিয়েছেন ২৯ বছর বয়সী টিসা। কেউ তাকে মোটা বললে কিছুই নাকি যায় আসে না।
ছোট থেকেই লোকে তাকে মোটা বলতেন। তাতে মোটেও খেপতেন না, খুশিই হতেন। টিসা এ নিয়ে বলেন, ‘বাবাও আমার বেঢপ চেহারা নিয়ে ঠাট্টা করতেন। আমি খেতে ভালবাসি। চকোলেট আমার ফেভারিট। রোগা হওয়ার জন্য কখনো ডায়েট করিনি। এটা আমার দোষ হতে পারে। সকলেরই কোনো না কোনো দোষ থাকে। তবে, আমার দোষটা সকলে সামনাসামনি দেখতে পায় এটা বেশ ভাল একটা ব্যাপার।’
এ ছাড়া তিনি মনে করেন, জীবন এমনিতেই খুব একঘেয়ে। তাই ডায়েট করে বা না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। টিসার এ চেহারা নিয়েই খুশি প্রেমিক নিক।
তিনি আরও বলেন, ‘প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর। সৌন্দর্যকে দেখার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত আমাদের। সুন্দর বা অসুন্দর— প্রত্যেকেরই নিজের মতো করে স্থান পাওয়া দরকার। সমাজের কাছে এটাই আমার চ্যালেঞ্জ।’
টিসার ধারণা ফেলনা নয়। কারণ এমন ফিগার সত্ত্বেও তার ভক্ত কম নয়। ফেসবুকে তার প্রোফাইলে লাইক দশ লাখ ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে প্রায় আট লাখ।
অতএব মোটা বলে মনখারাপ করে ঘরের কোণে লুকিয়ে থাকার দিন শেষ। আপনি কিভাবে বাঁচতে চান— সেটাই আসল কথা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১৭ কেজি ওজনের সুপার মডেল

আপডেট টাইম : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫