ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

২৫ শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ১৫৯ বার

রাজধানীর নয়াপল্টনে আগামীকাল ১২ জুলাই (বুধবার) বড় ধরনের সমাবেশ করতে চায় বিএনপি। আর এ সমাবেশের জোর প্রস্তুতি চালাচ্ছে দলটি। যদিও এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুমতি পায়নি তারা।

তবে এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাবে বিএনপি।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এর প্রক্রিয়া চলছে। আজ অনুমতি দেওয়া হতে পারে।

তিনি বলেন, অনুমতি দিলেও শর্ত থাকবেই। ২০ থেকে ২৫টি শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। ওই সময় দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শর্ত মেনেই সমাবেশ করেছিল বিএনপি।

এরও আগে সোহরাওয়ার্দী উদ্যানেও একই শর্ত দিয়েছিল ডিএমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

২৫ শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

আপডেট টাইম : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩