ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

তথ্য ফাঁস হয়েছে রাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে : পলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ২০৬ বার

সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের ঘটনায় রাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের ঘটনায় রাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, তথ্য ফাঁস হওয়া পোর্টালের ন্যূনতম সিকিউরিটি ছিল না। সতর্ক করা সত্ত্বেও আমলে নেননি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তাদের গাফলতির কারণেই রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হলো।

তিনি আরও বলেন, তথ্য ফাঁসের ঘটনা কোনো হ্যাক নয়; বরং কারিগরি ত্রুটির কারণেই হয়েছে। সাইবার ক্রিমিনালরা কোনো তথ্য নিয়ে গেছে বলে আমরা এখনও প্রমাণ পাইনি। তবে, সরকারের সেই ওয়েবসাইটটিতে কারিগরি দুর্বলতা ছিল। তাই, তথ্যগুলো খুব সহজেই দেখা যাচ্ছিল।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলায় আমাদের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়ে যায়। এরপরই আমরা সাইবার সিকিউরিটির গুরুত্ব অনুভব করতে পেরেছিলাম। এজন্য আমরা ২৯টি সংকটপূর্ণ প্রতিষ্ঠান শনাক্ত করেছিলাম। যার সংখ্যা এখন ধাপে ধাপে বাড়ছে। ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭ নম্বর তালিকায় যে প্রতিষ্ঠানটি ছিল, সেটিই কিন্তু এমন অবস্থায় পড়ল।

কোন মন্ত্রণালয়ের কোন দপ্তরের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে জানতে চাইলে মন্ত্রণালয়ের নাম উল্লেখ করেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

তথ্য ফাঁস হয়েছে রাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে : পলক

আপডেট টাইম : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩