ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

আমি রোহিঙ্গাদের সঙ্গে আছি : মালালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫
  • ৪৭৫ বার

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই রোহিঙ্গা মুসলিমদের অধিকার নিয়ে মুখ খুলেছেন।

সংখ্যালঘু সম্প্রদায়টির বিরুদ্ধে যে অত্যাচার-নিপীড়ন চলছে তা বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের অনুরোধ জানিয়েছেন তিনি।

মালালা বলেছেন, ‘আমি রোহিঙ্গাদের সঙ্গে আছি। সব জায়গার মানুষকে আমি তাদের সঙ্গে থাকতে উদ্বুদ্ধ করি।’

মালালা ফান্ড থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

ওই বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন ডটকম।

মালালা বলেছেন, ‘বার্মার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে নিপীড়ন বন্ধে উদ্যোগ নিতে আমি মিয়ানমার ও বিশ্বনেতাদের আহ্বান জানাই।’

যে দেশে জন্মগ্রহণ, সেই দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার রোহিঙ্গাদের রয়েছে বলে দৃঢ়ভাবে মত প্রকাশ করেন মালালা। তিনি বলেন, রোহিঙ্গারাও সমান অধিকার ও সমান সুযোগ পাওয়ার দাবি রাখে।

মালালা বলেন, ‘আমরা অন্যরা যেমন প্রত্যাশা করি, ঠিক তেমনি রোহিঙ্গারাও প্রত্যাশা করে যে, তাদের সঙ্গে সম্মান ও আত্মমর্যাদা দিয়ে আচরণ করা হবে।’

প্রসঙ্গত, মালালা ও তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই ২০১৩ সালে মালালা ফান্ড গড়ে তোলেন। বিশ্বের শিক্ষাবঞ্চিত অবহেলিত মেয়েদের পক্ষে লড়াই করার জন্য এই ফান্ড গড়ে তুলেন তারা।

শিক্ষার বিস্তারে ভূমিকা রাখার জন্য ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

আমি রোহিঙ্গাদের সঙ্গে আছি : মালালা

আপডেট টাইম : ০৩:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫