ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

মদনে দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ২০৪ বার
মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন পৌর শহরের মদন বাজারে পাওনা টাকা তাগিদ দেওয়ায় সুমন চন্দ্র দে-এর দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শহরের প্রধান রাস্তায় মঙ্গলবার (২০ জুন) সকালে মানববন্ধন পালন করেন বণিক সমিতি ও স্থানীয় সচেতন মহল।
মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত ২ টার (আনুমানিক) দিকে কুলিয়াটি (পশ্চিমপাড়া) গ্রামের আল-আমিনের ছেলে আপন (১৮) সুমন চন্দ্র দে- এর মুদি দোকানে আগুন লাগিয়ে দেয়। তারা আরো বলেন, আল-আমিন ও তার ছেলের কাছে পাওনা টাকা তাগিদ দেওয়ার কারণেই এই ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাখালীন সময়ে সভাপতিত্ব করেন, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ। এ সময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি বাবু সুরজিৎ চৌধুরী, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। পৌর কাউন্সিলর প্রার্থনাথ বৈশ্য সজল, ঝলমল দাস, মোঃ মকুল মিয়া, বণিক সমিতির সদস্য সংগ্রাম রায় ও সুবোধ পাল।
মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি ইউএনও অফিসে জমা দেওয়া হয়। স্মারকলিপিতে প্রায় ৭,০৩,৫০০ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবী করা হয়।
ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান জানান, আল-আমিনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। তার ছেলে আপন আগুনে পুড়ে মেডিকেলে ভর্তি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে, আপন পুলিশের নজরদারিতে রয়েছে।
পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ জানান, সুমন দে- এর ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে ও মদন বাজারে ব্যাসায়িদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

মদনে দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন 

আপডেট টাইম : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩