ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ১৫৬ বার

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

পরে কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ১৪৬ জন বাংলাদেশি (১২৩ জন পুরুষ ও ২৩ জন নারী) এবং দু’জন বিদেশি (একজন দক্ষিণ সুদানের এবং অন্যজন তানজানিয়ার) অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বিদেশিরা তাঁদের দেশে ফেরার পর সেনাবাহিনীতে যোগদান করবেন।

সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার শেখ সাব্বির আহমেদ কোর্সের সেরা চৌকস অফিসার ক্যাডেট বিবেচিত হন। তিনি ‘সোর্ড অব অনার’ এবং কোম্পানি সার্জেন্ট মেজর মোহাম্মদ তানভীর রহমান তপু সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো (তানজানিয়া) শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ-ভারত সম্প্রীতি ট্রফি অর্জন করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কমান্ড্যান্ট বিএমএ এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাঁকে অভ্যর্থনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

আপডেট টাইম : ১১:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩