ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

এবার হজ ক্যাম্পেই মিলবে বোর্ডিং কার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • ২১০ বার

চলতি বছরে রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই হজযাত্রীদের বোর্ডিং কার্ড দেওয়া হবে। এর ফলে বিমানবন্দরে আর হজযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

শুক্রবার (৭ এপ্রিল) বিমান ও আশকোনা হজ ক্যাম্প সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এরমধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন। বাকিরা যাবেন সরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে।

এ বছর হজযাত্রীদের মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশ হজযাত্রীর ভ্রমণ হবে সৌদি এয়ারলাইনসে। আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। চলতি বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

এবার হজ ক্যাম্পেই মিলবে বোর্ডিং কার্ড

আপডেট টাইম : ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩