ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোজায় শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ২৪৭ বার

রোজায় সারাদিন না খেয়ে থাকায় শরীরে পানির ঘাটতি দেখা যায়। শরীরের পানিশূন্যতা দূর করতে এবং শরীর ঠান্ডা রাখতে খেতে হবে কিছু খাবার। এমন অনেক খাবার আছে, যেগুলো শরীর ঠান্ডা রাখতে কাজ করে। তার মধ্যে রয়েছে নানা শরবত।

চলুন জেনে নেওয়া যাক এই গরম ও রোজায় আপনাকে ভেতর থেকে ঠান্ডা রাখবে যে শরবতগুলো-

ডাবের শরবত

ডাবের শরবত তৈরি করতে খেয়াল রাখবেন, ডাবে যেন শাঁস থাকে। ডাব কেটে তার পানি একটি গ্লাসে নিয়ে নিন। ডাবের শাঁস আলাদা করে ছাড়িয়ে রেখে দিন। ডাবের পানি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। পরিবেশনের আগে ডাবের ঠান্ডা পানিতে শাঁস মিশিয়ে হালকা ব্লেন্ড করে নিন। তবে জল ও শাঁস আগে থেকে ব্লেন্ড করে রাখবেন না। তাতে স্বাদ নষ্ট হয়ে যাবে।

তরমুজের শরবত

গরমে পানিশূন্যতা দূর করতে তরমুজের শরবত বেশ কার্যকরি। তরমুজের শরবত তৈরির জন্য ৩ কাপ তরমুজের টুকরা, ১টি লেবু, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া ও স্বাদমতো চিনি নিন। এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে রেখে দিন। এরপর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত।

তালশাঁসের শরবত

তালশাঁস খুবই পুষ্টিকর একটি খাবার। এই ফল দিয়ে তৈরি শরবতও খেতে দারুণ। শরবত তৈরির জন্য তালশাঁস, চিনির সিরাপ, চিনি, ঠান্ডা পানি, বরফের টুকরা ও লেবুর রস নিন। তালশাঁসের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ভালো করে সব মিশে গেলে গ্লাসে ঢেলে নিন। ওপরে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোজায় শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

আপডেট টাইম : ১০:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩