ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

২০২১ সাল নাগাদ বাংলাদেশ শিশু শ্রম মুক্ত হবে : চুন্নু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬
  • ৬১১ বার

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ২০২১ সাল নাগাদ দেশ সকল ধরনের ঝুঁকিপূর্ণ শিশু শ্রম থেকে মুক্ত হবে।

তিনি বলেন, দেশে শিশু শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ উল্লেখযোগ্যভাবে কমে আসছে এবং ২০২১ সাল নাগাদ শিশুদের ঝুঁকিপূর্ণ সকল চাকরি বন্ধ করে দিতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দিচ্ছে

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘শিশু শ্রম বন্ধের আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শিশু শ্রম রোধের উপায় হিসেবে আমরা শিশু শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি। ঝরেপড়া রোধে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দেয়া হয়েছে। তবে কেবল আইনের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান সম্ভব নয়, এজন্য জনগণকে সচেতন হতে হবে। শিশু শ্রম রোধে দুই সন্তানের অধিক নয় এই নীতিতে যথাযথ পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আশাবাদ জানিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে শিশু শ্রম বন্ধের আইনী বিধান রাখা হয়েছে এবং সরকার এই আইনের ব্যবহারের মাধ্যমে শিশু শ্রম বন্ধে ব্যবস্থা নিচ্ছে, আমি আস্থাশীল যে শিশু নির্যাতনের হার কমে আসবে।

মানুষের জন্য ফাউন্ডেশন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঘোষিত বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিবছর ১২ জুন সরকার, কর্মচারী ও শ্রমিক সংগঠন ও সুশীল সমাজের পাশাপাশি বিশ্বের লাখ লাখ মানুষ শিশু শ্রম বন্ধ এবং শিশুদের সহযোগিতায় পাশে দাঁড়ানোর অঙ্গীকার গ্রহণ করে।

ড. আবদুল কাইয়ুম লস্কর এবং কমিউনিটি পার্টি সিপিয়েশন অ্যান্ড ডেভলপমেন্ট প্রধান নির্বাহী মোসলেমা বারি অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০২১ সাল নাগাদ বাংলাদেশ শিশু শ্রম মুক্ত হবে : চুন্নু

আপডেট টাইম : ১২:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬