ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অনলাইনে ট্রেনের টিকেটে বাধ্যতামূলক হল সহযাত্রীর নাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • ২১৩ বার

বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী রেলে যাত্রার পাঁচ দিন আগে অগ্রিম টিকিট কিনতে পারতেন। এবার ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে এ নিয়ম সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) থেকে ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। তবে, সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল তারিখে ৫ থেকে ১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামী ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।

আজ সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইনে যুগপৎভাবে টিকিট বিক্রি শুরু হয়। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকছে না। ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে।

বাধ্যতামূলক হলো ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম:
এদিকে, ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে যার অ্যাকাউন্টের মাধ্যমে সহযাত্রীদের টিকিট কেনা হবে, সেখানে অবশ্যই তাদের নাম উল্লেখ করতে হবে। রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির ‘রেল সেবা’ নামক ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয়পত্র/ফটো আইডি দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সব যাত্রীকে অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অনলাইনে ট্রেনের টিকেটে বাধ্যতামূলক হল সহযাত্রীর নাম

আপডেট টাইম : ০৯:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩