ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কমছে না হজের বিমান ভাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ১৮৩ বার
চলতি বছর হজযাত্রীদের প্লেনের ভাড়া কমানো সম্ভব না বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম। তিনি বলেন, হজ যাত্রীদের জন্য আমরা সর্বনিম্ন প্লেন ভাড়া দিয়েছি, এরপর আর কমানো সম্ভব নয়।

রবিবার (১৯ মার্চ) বিমানের কুর্মিটোলার বলাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম। বিমান ভাড়া নিয়ে হজ গমনেচ্ছুদের অসন্তোষের প্রেক্ষাপটে বলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিমানের এমডি বলেন, ‘২০২২ সালে হজ ফ্লাইটের বেইজ ফেয়ার (ভিত্তিভাড়া) ছিল ১৫০৮ ডলার; এই বছর সেটি করা হয়েছে ১৭৩৫ ডলার। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম, ডলারের বিনিময় হার বেড়েছে। সৌদি আরবে বিমানবন্দরের ট্যাক্স বেড়েছে। এমনিতেই সারা পৃথিবীতে এভিয়েশন ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে।’

বিমানের এমডি বলেন, ‘আমরা তিন মাস ধরে হজের বিমান ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমাদের প্রথম প্রস্তাব ছিল ২ লাখ ১০ হাজার ৩৩৮ টাকা। পরে এটিকে কমিয়ে প্রায় এক লাখ ৯৮ হাজার টাকা করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটি এই ভাড়া নির্ধারণ করেছে। এবার ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ ট্যাক্স, ডলারের দাম ও জেট ফুয়েলের দাম বৃদ্ধি। ভাড়া বৃদ্ধিতে আমাদের কোনো হাত নেই।’

হজ প্যাকেজ চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে বিমানের এমডি বলেন, ‘সেখানে বিমান একটি মাত্র খাত। আমরা সর্বনিম্ন দিয়েছি। এরপরে আমাদের আর কিছু করার নাই।’

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। এবার বিমানের হজ ফ্লাইট ভাড়া প্রায় ৫৮ হাজার টাকার মতো বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২১ মে স্থানীয় সময় রাত পৌনে ৪টায় চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহৃত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কমছে না হজের বিমান ভাড়া

আপডেট টাইম : ১২:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩