ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মিঠামইনে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০৫ বার

কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগের সুধী সমাবেশের মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঞ্চে পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে চলতে থাকে নানা ধরনের স্লোগান। মঞ্চে উঠে হাত নেড়ে নেতা-কর্মীসহ জনতার অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে কিশোরগঞ্জের ১৩ উপজেলাসহ আশপাশের সব জেলা থেকে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। নৌকা, লঞ্চ, মোটরসাইকেল, বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে এখনো জনসভায় আসছেন অনেকে।

রাষ্ট্রপতির ছোট ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাষ্ট্রপতির পুত্র স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্য রাখবেন। সমাবেশ সঞ্চালনা করবেন রাষ্ট্রপতির ভাগ্নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মিঠামইনে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩