ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিল্পপতিদের কারণে দেশের ১৮ কোটি মানুষ ভুগবে তা হতে পারে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ২২৫ বার

মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, ‘দেড় থেকে দুই হাজার ব্যবসায়ী-শিল্পপতিদের ফেলা বর্জ্যের কারণে দেশের ১৮ কোটি মানুষ ভুগবে তা হতে দেওয়া যাবে না। আমাদের রুখে দাঁড়াতে হবে। নদীমাতৃক বাংলাদেশে নদী হলো আমাদের মা। সেই মাকে দূষিত করা কোনো মানুষের কাজ হতে পারে না। নদী নিয়ে কাজ করলে নদীর কাছে যেতে হবে। শহরের হল রুমে বসে নদী বিষয়ক আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না।’

আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল আয়োজিত ‘নদীর জন্য তারুণ্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘নদী বাঁচাতে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ যদি সোচ্চার থাকে তাহলে নদী দূষণ কমে যাবে। নদী বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে। তবে আন্দোলন-সংগ্রাম মানে গাড়ি ভাঙচুর নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় পরিবেশের বিষয়ে সোচ্চার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরকাল পরিবেশ সংরক্ষণে কাজ করেছেন। তিনি সারা বিশ্বে পরিবেশ বিষয়ক আইনের জন্য আওয়াজ তুলেছেন। এরই ধারাবাহিকতায় কাজ করে চলেছেন জাতির পিতার কন্যা। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বেই মানুষ এখন পরিবেশ বিষয়ে অনেক সচেতন।’

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মুহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক অসীম বিভাকর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শিল্পপতিদের কারণে দেশের ১৮ কোটি মানুষ ভুগবে তা হতে পারে না

আপডেট টাইম : ০১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩