ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তুরস্কে উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে ৬১ সদস্যের উদ্ধারকারী দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬১ সদস্যের উদ্ধারকারী দল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঠানো ৬১ সদস্যের উদ্ধারকারী দল আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলটির তুরস্ক থেকে ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু তুরস্ক সরকার উদ্ধার অভিযান আরও দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করে। আর এ অনুরোধের প্রেক্ষিতেই উদ্ধারকারী দলটি বাংলাদেশ সরকারের নির্দেশনায় আরও পাঁচ দিন বেশি অবস্থান করে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবিত মানুষদের উদ্ধার করতে সক্ষম হয় দলটি। একইসাথে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধ সরবরাহ করে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। উদ্ধারকারী দল ও মেডিকেল দলের কার্যক্রম এবং সফলতা দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পরবর্তী দুর্গত মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের পক্ষ থেকে গত ৮ ফেব্রুয়ারি ৬১ সদস্যের (সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং একজন মিডিয়া সদস্য সমন্বিত) একটি সম্মিলিত সাহায্যকারী দল তুরস্কে যায়। উদ্ধারকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ত্রাণ, ওষুধ, তাঁবু, শীতবস্ত্র, কম্বল এবং উদ্ধার সরঞ্জামাদিসহ তুরস্কে যায়।

এছাড়া, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ভূমিকম্প দুর্গত মানুষের সাহায্যে বাংলাদেশ সরকারের পক্ষ হতে উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তুরস্কে উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে ৬১ সদস্যের উদ্ধারকারী দল

আপডেট টাইম : ১২:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩