ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দেশে সাড়ে চার হাজার ইটভাটা অবৈধ: পরিবেশ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে বিদ্যমান ইটভাটার ৬০ শতাংশই অবৈধ। এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্র বিহীন অবৈধভাবে পরিচালিত হচ্ছে। ২০২২ সালের জুন পর্যন্ত সারাদেশে মোট ইটভাটার সংখ্যা সাত হাজার ৮৮১টি। এর মধ্যে তিন হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে। বাকি চার হাজার ৬৩৩টি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র বিহীন অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।

অপর প্রশ্নের জবাবে মন্ত্রী শাহাব উদ্দিন জানান, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এক হাজার ৭৭২টি অভিযান পরিচালনা করে তিন হাজার ৩৭টি ইটভাটার থেকে ৭৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ৯০৭টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৮০ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শহরগুলোতে দৈনিক প্রায় ৩০ হাজার কঠিন বর্জ্য উৎপন্ন হয়। আগামী ২০২৫ সালে দৈনিক এ বর্জ্যের পরিমাণ দাঁড়াবে ৪৭ হাজারে উন্নীত হবে। এসব বর্জ্যের প্রায় ১০ শতাংশ (বর্তমানে তিন হাজার টন) প্লাস্টিক জাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দেশে সাড়ে চার হাজার ইটভাটা অবৈধ: পরিবেশ মন্ত্রী

আপডেট টাইম : ০১:১৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩