ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

পাখির বিরুদ্ধে যুদ্ধ করছে কেনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় ৬০ লাখ লাল মাথার কিউলিয়া পাখি মারতে অভিযান শুরু করেছে কেনিয়া সরকার। দেশটির খামারগুলোতে এসব পাখি আক্রমণ করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

হর্ন অব আফ্রিকায় ক্রমাগত খরার কারণে ঘাসের পরিমাণ কমেছে। এই ঘাসের বীজ হল কিউলিয়ার প্রধান খাদ্য উৎস। খাদ্য সঙ্কটের ফলে পাখিরা ক্রমবর্ধমানভাবে শস্যক্ষেত্রে আক্রমণ করছে। তাদের এই আক্রমণের কারণে দুই হাজার একর জমির ধান হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে প্রায় ৩০০ একর ক্ষেতের ধান নষ্ট হয়ে গেছে পাখির আক্রমণে।

খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও’র দেওয়া তথ্য অনুযায়ী, একটি কুইলিয়া দিনে ১০ গ্রাম পর্যন্ত শস্য খেতে পারে। পশ্চিম কেনিয়ার কৃষকরা পাখিদের কাছে প্রায় ৬০ টন শস্য হারিয়েছে। ২০২১ সালে পাখিদের কারণে ফসলের ক্ষতির পরিমাণ ছিল পাঁচ কোটি ডলার।

পাখিদের মারার জন্য ফেনথিয়ন নামের একটি কীটনাশক ব্যবহার করছে কৃষক। তবে গবেষকদের ভাষ্য, এই কীটনাশক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষমিতকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

পাখির বিরুদ্ধে যুদ্ধ করছে কেনিয়া

আপডেট টাইম : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩