ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

সমালোচনার মাঝেই ইরানে আরও ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু ও পোশাকের বাধ্যবাধকতার বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর তিন সদস্যের মৃত্যুর পর বিক্ষোভকারী আরও তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এমন সময় এই রায় ঘোষণা হল যখন এই বিষয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছিলো। সোমবার ইরানের আইন মন্ত্রণালয় মৃত্যুদন্ডের রায়ের তথ্য জানিয়েছে। সর্বশেষ যে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে, তারা আপিল করতে পারবেন বলে জানা গেছে। মৃত্যুদণ্ড পাওয়া তিন ব্যক্তি হলেন- সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগৌবি। তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। তিন মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের দণ্ড কার্যকর হয়েছে। অপর দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায়। তাদের আপিল খারিজ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

সমালোচনার মাঝেই ইরানে আরও ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১২:৪৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩