ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ধানের বাম্পার ফলনও চালের মূল্যবৃদ্ধির কারণ উদ্ঘাটনের জন্য কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ধানের বাম্পার ফলনের পরও চালের মূল্য বৃদ্ধির কারণ উদ্ঘাটনের জন্য কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ সোমবার কৃষি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মো. মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি ও হোসনে আরা অংশগ্রহণ করেন। বৈঠক থেকে বোরো ধানের উৎপাদনের পাশাপাশি পাম, সূর্যমুখী, সরিষা ও সয়াবিনের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণেরও সুপারিশ করা হয়।

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে বিশদ আলোচনা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা এবং বসত বাড়িতে শাকসবজি চাষ বৃদ্ধিতে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া স্বল্পমেয়াদি জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন এবং কৃষির ওপর গবেষণা বৃদ্ধি করে যুগান্তকারী অবদান রাখার জন্য মন্ত্রণালয়কে আহ্বান জানায় কমিটি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ধানের বাম্পার ফলনও চালের মূল্যবৃদ্ধির কারণ উদ্ঘাটনের জন্য কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ

আপডেট টাইম : ১১:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২