ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার শি জিন পিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সৌদি আরবে শীর্ষ বৈঠকে উপসাগরীয় দেশগুলোর সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা ও জ্বালানি সম্পর্কের অঙ্গীকার করেছেন।

সৌদি আরব সফরের তৃতীয় ও শেষ দিনে শি ছয় সদস্য বিশিষ্ট গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) এবং চায়না-আরব নেৃতৃবৃন্দের সাথে শীর্ষ বৈঠকে অংশ নেন।

এর একদিন আগে শি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বাদশাহ সালমানের সাথে সাক্ষাত করেন। উভয়ের বৈঠক শেষে সমাঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

চায়না-জিসিসি’র শীর্ষ সম্মেলনের শুরুতেই শি জিন পিং বলেন, ‘জিসিসি দেশগুলোকে তাদের নিরাপত্তা বজায় রাখা এবং উপসাগরীয় অঞ্চলের জন্যে একটি সম্মিলিত নিরাপত্তা কাঠামো তৈরিতে চীন নিশ্চিত সহযোগিতা অব্যাহত রাখবে।’

এছাড়া চীন জিসিসি দেশগুলো থেকে চলমান ভিত্তিতে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাথে বৈরি সম্পর্কে থাকা চীনের সাথে সৌদি আরব দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে আসছে। যদিও সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এ প্রেক্ষিতে চীন-সৌদির এ কূটনৈতিক উদ্যোগ উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটি শি’র সফরের আগে বলেছিল, বিশ্বজুড়ে চীন তার প্রভাব বিস্তারের অংশ হিসেবে সফরের এ উদ্যোগ নিয়েছে।

যদিও চীনের পক্ষে বলা হয়েছে করোনাকালে চীন-সৌদি উভয় দেশের হোঁচট খাওয়া অর্থনীতি চাঙ্গা করাই তাদের মূল লক্ষ্য।

সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান জনগণের আশা আকাক্সক্ষার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য পূরণে চীন ও সৌদি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

করোনা মহামারি শুরুর পর চীনের বাইরে শি’র এটি ছিল তৃতীয় সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার শি জিন পিং

আপডেট টাইম : ০৫:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২