ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন-ইয়াসির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৪০১ বার

টানা তৃতীয়বার টস জিতলেন লিটন দাশ। এবার টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ব‌্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর ১২টায়।

ঢাকায় প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ‌্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগেও একবার সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু হোয়াইটওয়াশের স্বাদ পায়নি। এবার কি ভারতকে ৩-০ ব‌্যবধানে হারাতে পারবে বাংলাদেশ? প্রশ্নটা মিলিয়ন ডলারের।

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে এসেছেন ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেওয়া হয়েছে। ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে খেলছেন ইশান কিশান। দীপক চাহারের জায়গায় খেলছেন কুলদ্বীপ যাদব।

বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ৩২টি। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৬ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, নিউ জিল্যান্ডকে দুইবার ও পাকিস্তানকে একবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে। এছাড়া জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করার রেকর্ডও আছে। তবে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হবে বলেই মনে করছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।

হোয়াইটওয়াশ অসম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে টানা ম্যাচ জিততে নিজেদের স্নায়ু স্থির রাখার পাশাপাশি সেরা ক্রিকেট খেলতে হবে। চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার কি বাংলাদেশের পালা?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন-ইয়াসির

আপডেট টাইম : ০২:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২