ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

নীল কষ্ট দেখে এসো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ২৩১ বার

ড.গোলসান আরা বেগমঃ

যদি সময় পাও, যেও
ধানমন্ডির বত্রিশ নম্বরে
লেকের উত্তর পাড়ে
দেখে এসো
শোক পাখি কাঁদে কেমন সুরে
কি ভাবে ধরফর করে।

সেই সিঁড়ি বেয়ে কি করে
রক্তের প্রবাহ গড়ায়
কত হাতে ফুলেল শ্রদ্ধা জানায়
বুলেটের ক্ষত চিহ্ন কি ভাবে
ইতিহাসে শক্তি বাড়ায়।

মুক্তিকামী জনতা বঙ্গবন্ধু কে বলতো
স্বাধীনতার ঘোষণা দাও
উড়াও লাল সবুজের পতাকা
রক্ত দেবো জীবন দেবো
তবু স্বাধীনতা চাই,মুক্তির বিকল্প নাই।।

সময় পেলে টুঙ্গিপাড়া যেও
দেখে এসো
বাংলার রুপালী চাঁদ,বঙ্গের বন্ধু
পিতার পাঁজরে কি করে
ঘুমায় নির্ভাবনায়
কপাল ছুঁয়ে দেখে এসো।

কারাগাড়,রাজপথ,এজলাশ পেরিয়ে
ছাপান্ন হাজার বর্গমাইলের বুক জুড়ে
বিপ্লবের পদচিহ্ন, জয় বাংলা হুংকার
লাল সবুজের পতাকা উড়ে।

যদি লাশের বহর দেখতে চাও
বনানী গোড়স্থানে যেও
বঙ্গমাতা বিছিয়ে আঁচল
বুকে ভরে ক্লান্তি
কাঁদে আর ফেলে চোখের জল
ওখানে নীল কষ্ট দেখে এসো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

নীল কষ্ট দেখে এসো

আপডেট টাইম : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

ড.গোলসান আরা বেগমঃ

যদি সময় পাও, যেও
ধানমন্ডির বত্রিশ নম্বরে
লেকের উত্তর পাড়ে
দেখে এসো
শোক পাখি কাঁদে কেমন সুরে
কি ভাবে ধরফর করে।

সেই সিঁড়ি বেয়ে কি করে
রক্তের প্রবাহ গড়ায়
কত হাতে ফুলেল শ্রদ্ধা জানায়
বুলেটের ক্ষত চিহ্ন কি ভাবে
ইতিহাসে শক্তি বাড়ায়।

মুক্তিকামী জনতা বঙ্গবন্ধু কে বলতো
স্বাধীনতার ঘোষণা দাও
উড়াও লাল সবুজের পতাকা
রক্ত দেবো জীবন দেবো
তবু স্বাধীনতা চাই,মুক্তির বিকল্প নাই।।

সময় পেলে টুঙ্গিপাড়া যেও
দেখে এসো
বাংলার রুপালী চাঁদ,বঙ্গের বন্ধু
পিতার পাঁজরে কি করে
ঘুমায় নির্ভাবনায়
কপাল ছুঁয়ে দেখে এসো।

কারাগাড়,রাজপথ,এজলাশ পেরিয়ে
ছাপান্ন হাজার বর্গমাইলের বুক জুড়ে
বিপ্লবের পদচিহ্ন, জয় বাংলা হুংকার
লাল সবুজের পতাকা উড়ে।

যদি লাশের বহর দেখতে চাও
বনানী গোড়স্থানে যেও
বঙ্গমাতা বিছিয়ে আঁচল
বুকে ভরে ক্লান্তি
কাঁদে আর ফেলে চোখের জল
ওখানে নীল কষ্ট দেখে এসো।