ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৩ সালে জানুয়ারি থেকে ডলার সংকট থাকবে না : গভর্নর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২৩ সালের জানুয়ারি থেকে দেশে আর ডলার সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ

ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

দেশের রপ্তানি ও রেমিটেন্সের পরিমাণ আমদানির তুলনায় বেশি হওয়ায় ডলার সংকট কাটবে বলে জানান আবদুর রউফ।

তিনি বলেন, ‘ডলার সংকটে আমদানি করা যাচ্ছে না’ কথাটা মোটেই ঠিক নয়। পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। সঠিক দরে এলসি ‍খুলতে বাধা নেই। ব্যাংক এলসি খুলতে পারলে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।

এ সময় পণ্য আমদানির নামে বেশি দাম দেখিয়ে ঋণপত্র খোলা হলে সংশ্লিষ্ট আমদানিকারক ও ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আবদুর রউফ তালুকদার।

গভর্নর বলেন, প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনতে আরও গুরত্বারোপ করা হচ্ছে। হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক।

আবদুর রউফ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। বিশ্বের অনেক দেশ এ জন্য সুদহার বাড়িয়েছে।

তিনি বলেন, সুদের হার বাজারের ওপর ছেড়ে দিলে বিনিয়োগ, কর্মসংস্থানে প্রভাব পড়বে। চাকরির বাজারে নতুনদের কর্মসংস্থান হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২০২৩ সালে জানুয়ারি থেকে ডলার সংকট থাকবে না : গভর্নর

আপডেট টাইম : ০৯:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২