ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

টি-টোয়েন্টি বিশ্বকাপে, আল্লাহ-ই আমাদের ফাইনালে জেতাবেন: বাবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান দল যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে, টুর্নামেন্ট শুরুর পর কেউ কল্পনাতেও করতে পারেননি। কেননা আসরে সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেই খাদের কিনারায় চলে যায় দলটি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়াতেই কপাল খুলে যায় পাকিস্তানের। সেখান থেকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল ও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।

আগামীকাল রোববার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে লড়বে পাকিস্তান। আর ম্যাচেও ভাগ্যকে পাশে চাইলে দলটির অধিনায়ক বাবর আজম। আল্লাহতে বিশ্বাসী পাকিস্তান দলনেতা জানান, আল্লাহ তাদের ফাইনালে তুলেছেন। আল্লাহ-ই তাদের ফাইনালে জেতাবেন।

বাবর বলেন, ‘আমরা আল্লাহতে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর মর্জিতেই ঘটে। আল্লাহ আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমারা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। ফলাফল আল্লাহর হাতে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তার বদান্যতায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে, আল্লাহ-ই আমাদের ফাইনালে জেতাবেন: বাবর

আপডেট টাইম : ০১:৩৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২