ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ আজ একদিন আগেই সমাবেশস্থল ভরে গেছে নেতাকর্মীতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ২০৯ বার

গণপরিবহনে ধর্মঘট থাকায় অন্যান্য জেলার সঙ্গে ফরিদপুরের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হলে এই অবস্থার সৃষ্টি হয়। কিন্তু ধর্মঘট উপেক্ষা করে আশপাশের জেলা থেকেই এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছে গেছেন।

আজ শনিবার বিচ্ছিন্ন ফরিদপুরে ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। ধর্মঘটের কারণে গত তিন দিন আগে থেকে নেতাকর্মীরা ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আসতে থাকেন। গতকাল সন্ধ্যায় এই মাঠ নেতাকর্মীতে ভরে যায়। দুপুর ২টায় গণসমাবেশ হওয়ার কথা থাকলেও আগেই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এরই মধ্যে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে গতকাল বিকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে গণমিছিল করেছে। বাস ধর্মঘট থাকায় এই গণমিছিলে নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে ট্রাক, ইজিবাইক, নসিমনে করে আসেন। আলীপুর শেখ রাসেল ক্রীড়া চক্রের সামনে থেকে বিশাল একটি মিছিল বের হয়ে নিলটুলী, ঝিলটুলী, মুজিব সড়ক, থানা রোড হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। তারা হুশিয়ারি দেন, বিএনপির সমাবেশের নামে কোনো নৈরাজ্য করলে কঠোর হাতে দমন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ আজ একদিন আগেই সমাবেশস্থল ভরে গেছে নেতাকর্মীতে

আপডেট টাইম : ০১:১৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২