ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ

যাবে দাদু ভাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ২৯২ বার

ড. গোলসান আরা বেগমঃ

যাবে দাদু ভাই
আমার সেই ছোট্ট গাঁয়ে
যেখানে আলো ছায়ার ভালোবাসা
আছে সবুজ ঘাসে শুয়ে।

সেথায় আছে শাপলা পুকুর
সোনারোদে ভরপুর দিন দুপুর
ঘরের পাশে গড়ায় রাতের জোছনা
বলো যাবে,করবে না মানা।

দাদা তুমি কথা দাও
শাপলা বিলে ভাসাবে সোনার বৈঠা নাও
যেখানে যাবে যাও
আমি যাবো সঙ্গে যদি চাও।

দাদু তুমি কথা দাও যাবে
যাদুর বাঁশির গান শুনাবো
চন্দ্রাবতির ট্রাজেটিক প্রেম কাহিনী শুনাবো
ঈশা খাঁ মানসিংহের যুদ্ধস্থল
এগার সিন্দুর নিয়ে যাবো।

তোমাকে হাত ধরে টেনে নিয়ে যাবো
মানুষের মনোবাসনা পূরণ করে মানত করলে,
কোটি কোটি টাকার দান বাক্স যেখানে,
সেই পাগলা মসজিদ দেখাবো
সোয়া লাক মানুষ ঈদের নামাজ পড়ে
জন্ম দিয়েছে শোলাকিয়া ঈদের মাঠে
অষ্ট্রগামের বিখ্যাত পনীর খাওয়াবো।

ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির খনি
কিশোরগঞ্জ,তারে নিয়ে গর্ব করি
তাইরে নাইরে করে ঘুরে দেখাবো
দিল্লীর আখড়া,ছড়াকার সুকুমার রায়ের
গ্রামের বাড়ী,মশুয়া গ্রামে
যদি যাও দাদা ভাইরে।

পানি থৈ থৈ করে হাওরের গ্রামগুলো
দ্বীপের মতো ভেসে থাকে জল বেস্টুনীতে
আকাশ নুয়ে এসে পানির সাথে
করে মিতালী
উদার হওয়ার দোলুনি দেবে তোমায়।

দাদু তুমি তো শুধু ফাস্ট ফুড খাও
এসি ঘরে,গাড়িতে, ক্লাসে জীবন সাজাও
বাসি পান্তা খেয়ে, জোনাক ধরে
কাদা গোসলের খেলায় মেতে শিশুরা
কি যে মজা পায় দেখে যাও।

নরম মাটির গতরে তোমার মত শিশুরা
কাগজের নাও জলে ভাসিয়ে,
পুতুল খেলা ভেঙ্গে দিয়ে
মার্বেলের খেলার গর্তে রেখে
প্রানের উষ্ণতা, ঘরে ফিরে মলিন মুখে
বিস্ময়ে অবাক হবে,
তাদের কাব্যকথা তোমার সঙ্গী হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের

যাবে দাদু ভাই

আপডেট টাইম : ০২:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

ড. গোলসান আরা বেগমঃ

যাবে দাদু ভাই
আমার সেই ছোট্ট গাঁয়ে
যেখানে আলো ছায়ার ভালোবাসা
আছে সবুজ ঘাসে শুয়ে।

সেথায় আছে শাপলা পুকুর
সোনারোদে ভরপুর দিন দুপুর
ঘরের পাশে গড়ায় রাতের জোছনা
বলো যাবে,করবে না মানা।

দাদা তুমি কথা দাও
শাপলা বিলে ভাসাবে সোনার বৈঠা নাও
যেখানে যাবে যাও
আমি যাবো সঙ্গে যদি চাও।

দাদু তুমি কথা দাও যাবে
যাদুর বাঁশির গান শুনাবো
চন্দ্রাবতির ট্রাজেটিক প্রেম কাহিনী শুনাবো
ঈশা খাঁ মানসিংহের যুদ্ধস্থল
এগার সিন্দুর নিয়ে যাবো।

তোমাকে হাত ধরে টেনে নিয়ে যাবো
মানুষের মনোবাসনা পূরণ করে মানত করলে,
কোটি কোটি টাকার দান বাক্স যেখানে,
সেই পাগলা মসজিদ দেখাবো
সোয়া লাক মানুষ ঈদের নামাজ পড়ে
জন্ম দিয়েছে শোলাকিয়া ঈদের মাঠে
অষ্ট্রগামের বিখ্যাত পনীর খাওয়াবো।

ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির খনি
কিশোরগঞ্জ,তারে নিয়ে গর্ব করি
তাইরে নাইরে করে ঘুরে দেখাবো
দিল্লীর আখড়া,ছড়াকার সুকুমার রায়ের
গ্রামের বাড়ী,মশুয়া গ্রামে
যদি যাও দাদা ভাইরে।

পানি থৈ থৈ করে হাওরের গ্রামগুলো
দ্বীপের মতো ভেসে থাকে জল বেস্টুনীতে
আকাশ নুয়ে এসে পানির সাথে
করে মিতালী
উদার হওয়ার দোলুনি দেবে তোমায়।

দাদু তুমি তো শুধু ফাস্ট ফুড খাও
এসি ঘরে,গাড়িতে, ক্লাসে জীবন সাজাও
বাসি পান্তা খেয়ে, জোনাক ধরে
কাদা গোসলের খেলায় মেতে শিশুরা
কি যে মজা পায় দেখে যাও।

নরম মাটির গতরে তোমার মত শিশুরা
কাগজের নাও জলে ভাসিয়ে,
পুতুল খেলা ভেঙ্গে দিয়ে
মার্বেলের খেলার গর্তে রেখে
প্রানের উষ্ণতা, ঘরে ফিরে মলিন মুখে
বিস্ময়ে অবাক হবে,
তাদের কাব্যকথা তোমার সঙ্গী হবে।