ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

সজনে পাতার তলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ২৮১ বার

ড. গোলসান আরা বেগমঃ

এই তো আমি সজনে পাতার তলে
সুখের দিন কাটাই
কাঁচা রোদ সকালে দুপুরে বিকেলে
মাটির ক্যানভাস উল্টাই
আঁধার রাতে পুকুরের ঘাট পাড়ে বসে চাঁদের বুড়ির সূতা টানি
মাটির আদর মুঠো ভরে ভাগাভাগি করি
আকাশের তারা গুনি।

এই তো এখানে স্বপ্ন বুনে কাদা জল মেখে
যেখানো ওঠেছি বেড়ে
লবণ লংকার জীবন করে আপন মোয়ামুড়ি খেয়ে
আছি মাটি আকড়ে
কে মরছে রোগে শোকে কার বুকে লেগেছে দুঃখের আগুন,রাখি খোঁজ
যে আগুনের ফাগুনে পুড়িয়ে শিশু বেলা
দাঁড়িয়েছি মেরুদন্ড সোজা করে।

হিংসা বিদ্বেষ মারামারি করছে যারা
মানুষে মানুষে বিবেকের এতো সংঘাত
হই না কেন একটু সহনশীল
ব্যক্তি স্বার্থে আভিজাত্যের মোহের নেশায়
চর্চ্চা করতে সুস্থ্য মানবতার
ভুলেই গেছি মানুষ মরণশীল।

আদর্শবাদিতার চাষ করে মাটির নরম বুকে
মানবতার মেরু মজ্জায়
এসো ঘাস ফুলের বর্ণালী সজ্জায়
মনুষত্বের ফুল ফুটাই

জাতি ধর্ম ভেদাভেদ ভুলে মানব সেবাই
হউক পথ চলার আদর্শ
মাটির বুননে,মানব মননে মানবতার শান্তির সেই বাগান সাজাই।

খোলা আকাশের নীচে কলাপাতার তলে
গল্প করা, ভেজা ঘাসে বসে
যদি মন চায় এসো, দেখে যাও চিক চিক
করে মেহেদি রঙের ছায়া মাটির কায়া
কতো ভালোবাসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

সজনে পাতার তলে

আপডেট টাইম : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

ড. গোলসান আরা বেগমঃ

এই তো আমি সজনে পাতার তলে
সুখের দিন কাটাই
কাঁচা রোদ সকালে দুপুরে বিকেলে
মাটির ক্যানভাস উল্টাই
আঁধার রাতে পুকুরের ঘাট পাড়ে বসে চাঁদের বুড়ির সূতা টানি
মাটির আদর মুঠো ভরে ভাগাভাগি করি
আকাশের তারা গুনি।

এই তো এখানে স্বপ্ন বুনে কাদা জল মেখে
যেখানো ওঠেছি বেড়ে
লবণ লংকার জীবন করে আপন মোয়ামুড়ি খেয়ে
আছি মাটি আকড়ে
কে মরছে রোগে শোকে কার বুকে লেগেছে দুঃখের আগুন,রাখি খোঁজ
যে আগুনের ফাগুনে পুড়িয়ে শিশু বেলা
দাঁড়িয়েছি মেরুদন্ড সোজা করে।

হিংসা বিদ্বেষ মারামারি করছে যারা
মানুষে মানুষে বিবেকের এতো সংঘাত
হই না কেন একটু সহনশীল
ব্যক্তি স্বার্থে আভিজাত্যের মোহের নেশায়
চর্চ্চা করতে সুস্থ্য মানবতার
ভুলেই গেছি মানুষ মরণশীল।

আদর্শবাদিতার চাষ করে মাটির নরম বুকে
মানবতার মেরু মজ্জায়
এসো ঘাস ফুলের বর্ণালী সজ্জায়
মনুষত্বের ফুল ফুটাই

জাতি ধর্ম ভেদাভেদ ভুলে মানব সেবাই
হউক পথ চলার আদর্শ
মাটির বুননে,মানব মননে মানবতার শান্তির সেই বাগান সাজাই।

খোলা আকাশের নীচে কলাপাতার তলে
গল্প করা, ভেজা ঘাসে বসে
যদি মন চায় এসো, দেখে যাও চিক চিক
করে মেহেদি রঙের ছায়া মাটির কায়া
কতো ভালোবাসে।