ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শেষ ঠিকানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • ২২৫ বার

গোলসান আরা বেগমঃ

নিঃশ্বাসের বিশ্বাস নেই
নাকের সামনে, ঘাড়ের পেছনে ঘুরছে
যে কোন সময় করতে পারে বিদ্রোহ ঘোষণা
আমার দয়া মায়ার শরীর ছেড়ে উড়াল দিবে অচিন দেশে
তারপর?

এর পরের দৃশ্যটাই চিত্রায়িত করবো
আতর লোবানের গন্ধে থাকবো ডুবে
কর্মব্যস্ততার জীবন হয়ে যাবে পানি
চলবে প্রস্তুতি
কতো তাড়াতাড়ি মাটির ঘরে করবে বন্দি।

ফুল চাই না।ফুল দেবেও না
আমার নেই তারকা খচিত কর্মপরিধি
অভিবাদন জানানোর মতো সুখ্যাতি।

মেয়ে নেই কাঁদবে কে?
ছেলেরা চুপিচুপি চোখ মুছবে
বিদেশগামী ছেলেকে বলেছি
মা’য়ের মুখ দেখতে এসো না
আমি বরফ ঘরে বন্দি থাকতে চাই না।

মুহূর্তেই আমার নীতি আর্দশ মুছে যাবে
আদরের পৃথিবী কি উপহার দিবে
জানি না
শুধু আমার লিখা বইয়ের হরফগুলো
চটফট করবে বিদায় বেদনায়
এটুকুই বড় শান্তনা।

পায়ের ছাফ, হাতের ফ্রিঙ্গার প্রিন্ট
কথার ফুলঝুড়ি, ভয়াল মৃত্যু নিবে কেড়ে
বাবা মা’র মতো আমাকেও
মাথার বালিশ, শান্তির লেপ কম্বল
যেতে হবে ছেড়ে।

কেউ করবে হয়তো-বা উ আ
স্মরণ সভা, মিলাদ মাহফিল
প্রয়োজন মনে করি না
মাটিই হবে আরামের বিছানা শেষ ঠিকানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শেষ ঠিকানা

আপডেট টাইম : ০৬:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

গোলসান আরা বেগমঃ

নিঃশ্বাসের বিশ্বাস নেই
নাকের সামনে, ঘাড়ের পেছনে ঘুরছে
যে কোন সময় করতে পারে বিদ্রোহ ঘোষণা
আমার দয়া মায়ার শরীর ছেড়ে উড়াল দিবে অচিন দেশে
তারপর?

এর পরের দৃশ্যটাই চিত্রায়িত করবো
আতর লোবানের গন্ধে থাকবো ডুবে
কর্মব্যস্ততার জীবন হয়ে যাবে পানি
চলবে প্রস্তুতি
কতো তাড়াতাড়ি মাটির ঘরে করবে বন্দি।

ফুল চাই না।ফুল দেবেও না
আমার নেই তারকা খচিত কর্মপরিধি
অভিবাদন জানানোর মতো সুখ্যাতি।

মেয়ে নেই কাঁদবে কে?
ছেলেরা চুপিচুপি চোখ মুছবে
বিদেশগামী ছেলেকে বলেছি
মা’য়ের মুখ দেখতে এসো না
আমি বরফ ঘরে বন্দি থাকতে চাই না।

মুহূর্তেই আমার নীতি আর্দশ মুছে যাবে
আদরের পৃথিবী কি উপহার দিবে
জানি না
শুধু আমার লিখা বইয়ের হরফগুলো
চটফট করবে বিদায় বেদনায়
এটুকুই বড় শান্তনা।

পায়ের ছাফ, হাতের ফ্রিঙ্গার প্রিন্ট
কথার ফুলঝুড়ি, ভয়াল মৃত্যু নিবে কেড়ে
বাবা মা’র মতো আমাকেও
মাথার বালিশ, শান্তির লেপ কম্বল
যেতে হবে ছেড়ে।

কেউ করবে হয়তো-বা উ আ
স্মরণ সভা, মিলাদ মাহফিল
প্রয়োজন মনে করি না
মাটিই হবে আরামের বিছানা শেষ ঠিকানা।