ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা, মেয়রসহ নিহত ১৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর স্যান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়রসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে শহরের সিটি হলে এই হামলা হয়। ধারণা করা হচ্ছে, মেয়রকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে।

হামলার পর অনলাইনে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সিটি হলের বিভিন্ন দেয়াল বুলেটের ছিদ্রে পরিপূর্ণ।

মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার মৃত্যুতে নিন্দা জানিয়েছে তার দল পিআরডি। তারা এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এর বিচার দাবি করেছে। হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস অপরাধী চক্রকে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মেন্ডোজা আলমেদার বাবা, প্রাক্তন মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করা হয়েছিল।
বুধবারের হামলায় পিআরডি’র কর্মীরা ছাড়াও একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। মাটিতে পড়ে থাকা তাদের রক্তাক্ত লাশের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

হামলার পর বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা, মেয়রসহ নিহত ১৯

আপডেট টাইম : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২