ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবার ৩১ লাখ কোটি ডলার ছাড়ালো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৩১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে সর্বোচ্চ করেছে। এতে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন ট্রেজারি বিভাগ এমন তথ্য প্রকাশ করলো। বুধবার (৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের পরিমাণ ৩১ দশমিক এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

চলতি বছরের জুলাই মাসে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) ধারণা করে এই বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল ঋণ জিডিপির ৯৮ শতাংশের সমান হবে।

সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ৩১ লাখ কোটি ডলারের কাছাকাছিতে দাঁড়ায়। করোনা সম্পর্কিত ফেডারেল ব্যয় ধীর হওয়ার পরও ঋণের এমন পরিসংখ্যান দেখা যায়।

২০২০ সালের শুরু হয় করোনা মহামারি। এরপরই দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম ধীর হয়ে যায়। পাশাপাশি বেড়ে যায় ফেডারেল ব্যয়ও। সে সময় সরকার রেকর্ড তিন দশমিক এক লাখ কোটি ডলার ব্যয় করে, যা রাজস্ব আয়ের চেয়েও বেশি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৩০ লাখ কোটি ডলার ছাড়ায়।

মূলত করোনা মহামারি মোকাবিলা করতে যেয়ে দেশটির সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটি আক্রমণাত্মক ব্যয়নীতি প্রয়োগ করে। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে সাত লাখ কোটি ডলারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবার ৩১ লাখ কোটি ডলার ছাড়ালো

আপডেট টাইম : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২