ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রুশনিয়ন্ত্রিত লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা জেলেনস্কির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশনিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। খবর দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।

রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখল করা ইউক্রেনের দোনেৎস্ককে একীভূত করার ঘোষণার পরের দিন শনিবারই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিম্যান পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভিডিওবার্তায় জানান, দোনেৎস্কের লিম্যান শহরে এখন ইউক্রেনের পতাকা উড়ছে। এটি এখন আমাদের সেনাদের দখলে।

কথিত গণভোটের পর গত শুক্রবার ডিক্রি জারির মাধ্যমে দোনেৎস্কসহ ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর প্রতিক্রিয়া ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ এটি মেনে নেবে না। লিম্যানের মতো ইউক্রেনের সেনারা ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়াও পুনরুদ্ধার করবে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দোনেৎস্কের লিম্যান শহর থেকে সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা। লিম্যান অবস্থিত রুশ সেনাদের যেন ইউক্রেনের সেনারা ‘ঘিরে ফেলতে না’ পারে, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

এ বিষয়ে রুশ মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মিত্র সেনাদের লিম্যান থেকে সরিয়ে আরও ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে রাশিয়া যখন অধিকৃত চার অঞ্চলের স্বাধীনতা ঘোষণা নিয়ে ব্যস্ত, তখন লিম্যান শহরটির দিকে এগিয়ে যাচ্ছিল ইউক্রেনের সেনারা৷

তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল রুশ সেনাদের হাত থেকে শহরটি হাতছাড়া হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রুশনিয়ন্ত্রিত লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা জেলেনস্কির

আপডেট টাইম : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২