ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মিশিগানে বাংলাদেশিদের শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, পাঞ্জাবি, গামছা এবং রিকশা ভিনদেশিদের নজর কেড়েছে। হ্যামট্রামিক সিটি আয়োজিত লেবার ডে’র প্যারেডে এসব পোশাক পরে নেচেগেয়ে অংশগ্রহণ করেন প্রবাসীরা।

এ সময় অন্য দেশের মানুষেরা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে দেখেন বাংলাদেশিদের। আমেরিকার মূলধারায় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করতে এই প্যারেডে অংশ নেন বাংলাদেশিরা।

৫ সেপ্টেম্বর লেবার ডে এবং হ্যামট্রামিক সিটির ১শ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল প্যারেড অনুষ্ঠিত হয়। হ্যামট্রামিক সিটির বিভিন্ন জাতিগোষ্ঠীর হাজারও মানুষ তাদের নিজস্ব কৃষ্টিকালচার ও ঐতিহ্য নিয়ে উপস্থিত হন প্যারেডে। এ সময় শহরের জোসেফ কম্পাউন্ডের পুরো এলাকায় এক অভাবনীয় দৃশ্যে ফুটে উঠে।

প্যারডে বাংলাদেশিরাও লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা পরে উৎসবমুখর পরিবেশে অংশ নেন। তাদের বহরের গাড়ির সামনে এবং অনেকের হাতে ছিল লাল-সবুজের পতাকা। নারীরা নানা রঙে সেজে শাড়ি পরে আসেন প্যারেডে। শিশুরা হাজির হয় সাজুগুজোতে।

অনেকের হাতে দেখা গেছে বাংলাদেশি বাঁশের বাঁশি। শহরটির হলবক্স পয়েন্ট থেকে জোসেফ কম্পাউন্ড প্যারডের মঞ্চের সামনে যাওয়ার সময় নেচে-নেচে গেয়েছেন দেশের গান। বাজিয়েছেন বাঁশি।

বন্যা ও তার সহকর্মী এক মার্কিন নাগরিক বাংলাদেশি জনপ্রিয় বাহন রিকশা চালিয়ে হাজির হন প্যারেডে। এ সময় ভিনদেশিরা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে দেখেন বাংলাদেশিদের ঐতিহ্য ও কৃষ্টিকালচারের দিকে।

এদিকে হিন্দুধর্মের কিংবদ্ধন্তি ও মিশিগানে যে হিন্দু বাঙালি কমিউনিটি রয়েছে সেটির জানান দিতে কীর্তন গেয়ে প্যারেডে উপস্থিত হন দুর্গাটেম্পলের সদস্যরা।

প্যারেডে অংশ নেওয়া মুনা বললেন, আমরা একত্রিত হয়ে এটাই প্রমাণ করেছি- কোনো দলবল, কোনো সংগঠন, কোনো কিছু নেই- জাস্ট বাংলাদেশ।

পূর্ণিমা বলেন, আমার ভালো লাগছে আমার বাংলাদেশকে আমি এভাবে সবার সামনে তুলে ধরতে পারছি।

হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী বলেন, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা পরে এসেছি, আমার দেশকে অন্য জাতির কাছে তুলে ধরার জন্য।

ব্যবসায়ী তালুকদার গিয়াস বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশকে উজ্জীবিত করতে এসেছি। এখানে আমরা বাঙালিরা হ্যামট্রামিকে বসবাস করি, এই মিশিগানে বসবাস করি। মিশিগানের সমস্ত বাঙালির গৌরব আমরা সব বাংলাদেশি।

দুর্গাটেম্পলের সভাপতি পংকজ দাশ বলেন, হিন্দু ধর্মের ঐতিহ্য এবং মিশিগানে যে বেশ বড় একটি হিন্দু কমিউনিটি রয়েছে- এটি তুলে ধরার জন্যই আমরা প্রথমবারের মতো প্যারেডে অংশ নিয়েছি।

ব্যবসায়ী বাস্কুর খান বলেন, ভিন্ন দেশের সংস্কৃতির পাশাপাশি আমাদের বাঙালিয়ানাকে সবার ওপরে তুলতে চাই, ওপরের আসনে দেখতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মিশিগানে বাংলাদেশিদের শোভাযাত্রা

আপডেট টাইম : ০৩:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২