ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অবশেষে নিশ্চিত হল মোদি-খালেদার বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৫২২ বার
দিল্লির এক সংবাদ সম্মেলনে নিশ্চিত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বৈঠক। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এ তথ্য জানান। ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বিশিষ্টজনদের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাতের যে কর্মসূচি রয়েছে, সেই তালিকায় খালেদা জিয়ার নামও রয়েছে।
এদিকে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে তিনি (খালেদা জিয়া) তার দলের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যও হস্তান্তর করবেন মোদির কাছে। এ ছাড়া বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান ও অবস্থাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও বিস্তারিত আলোচনা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ৬ জুন ৩৬ ঘণ্টার সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিক থাকলে এদিন সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বশস্ত্র অভ্যর্থনা জানান হবে। এরপর বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন নরেন্দ্র মোদি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অবশেষে নিশ্চিত হল মোদি-খালেদার বৈঠক

আপডেট টাইম : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫