ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে

চিনিকলের বিক্রি শুরু চিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬
  • ৩৬৫ বার

পবিত্র শবে বরাত ও রমজান উপলক্ষে সরকারি চিনিকলে উৎপাদিত চিনি প্যাকেটে ভরে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় বিক্রি শুরু হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ক্রেতারা এখন এক কেজি চিনির প্যাকেট ৪৬ টাকা ও দুই কেজির প্যাকেট ৯০ টাকায় কিনতে পারবেন।

তবে চিনিশিল্প ভবনের নিচতলার বিক্রয়কেন্দ্র থেকে এক কেজি ৪২ আর দুই কেজির প্যাকেট ৮৩ টাকায় কেনা যাবে। এ উপলক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, রোজার মাসে দেশে যে পরিমাণ চিনি দরকার, সরকারের কাছে সে পরিমাণ চিনি মজুত আছে। তাই রমজানে কেউ অতি মুনাফার সুযোগ পাবে না। তিনি সারা বছরই রাজধানীসহ দেশব্যাপী এই প্যাকেটজাত চিনি বিক্রি অব্যাহত রাখতে বিএসএফআইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিএসএফআইসির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বক্তব্য দেন। শিল্পসচিব বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলের চিনি আখ থেকে উৎপাদিত হওয়ায় এর মিষ্টতা, গুণগতমান ও খাদ্যমান অনেক বেশি। দেশের চাহিদার অতিরিক্ত চিনি আমদানি করে এর বাজার নষ্ট করার অপচেষ্টা বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান

চিনিকলের বিক্রি শুরু চিনি

আপডেট টাইম : ১১:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬