ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আঙুলের নখ কামড়ানোর ক্ষতি ভয়াবহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬
  • ৩৮৪ বার

এই বদ অভ্যাসটা অনেকেরই আছে। কাজ ছাড়া বসে থাকলে এমনিতে আঙুল মুখে নিয়ে কামড়াতে থাকে। এটা দেখে অনেকেই তা ছাড়তে বলে। কিন্তু তবুও এই বদঅভ্যাসটা কেউ কেউ ছাড়তে পারেন না। কিন্তু এই বদঅভ্যাসটির যে ভয়াবহ ক্ষতি তা জানলে নিশ্চিতভাবে ছাড়তে হবে।

প্রথমবারের মতো এক বিদেশি পত্রিকা জানালো এই বদঅভ্যাসটার পোশাকি নাম ডার্মাটোফেজিয়া। কী এই ডার্মাটোফেজিয়া? বিদেশই ওই পত্রিকার বক্তব্য অনুযায়ী, সাধারণত উদ্বেগ থেকে এই দাঁত দিয়ে নখ কাটা বা আঙুলের চার পাশের চামড়া কাটার বদঅভ্যাস তৈরি হয়। খুব ছোট বয়স থেকেই। সেটাকেই চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে ডার্মাটোফেজিয়া। তা, দীর্ঘদিন যদি এই অভ্যেস বজায় থাকে, তাহলে কী হয়?

সেখানেই আসল সমস্যা! কী হয়, জানলে আঁতকে উঠবেন। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ দিন ধরে এভাবে নখ এবং চার পাশের চামড়া কাটতে কাটতে এক সময়ে নেল বেড নষ্ট হয়ে যায়। মানে, নখের নিচে যে নরম চামড়ার আস্তরণ থাকে, তা আর তৈরি হয় না। নখ তখন বসে যেতে থাকে ত্বকের গভীরে। ব্যাপারটা কতটা ব্যথাদায়ক, বুঝতে পারছেন আশা করি!

এখানেই শেষ নয়। অনেক সময় দেখা যায়, অনেকে কামড়ে আঙুলের মাথার কাছটা বেশ ক্ষতবিক্ষত করে ফেলেছেন। এ সব ক্ষেত্রে জীবাণু সংক্রমণের একটা আশঙ্কা থেকে যায়। পাশাপাশি, মুখের লালা থেকেও হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণ।
সে রকম হলে? আঙুল কেটে বাদ দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই, উদ্বেগকে প্রশমিত করতে শেখাই বরং ভালো হবে! খামোখা অঙ্গহানি কে বা চান!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আঙুলের নখ কামড়ানোর ক্ষতি ভয়াবহ

আপডেট টাইম : ১১:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬