ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বাঘের রাজ্য ডাকাতের দখলে, জিম্মি সুন্দরবনের বনজীবীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬
  • ৩৪০ বার

সুন্দরবনকে মায়ের মতোই আগলে রাখেন বনজীবীরা। কারণ, এই বন তাদের অন্ন দেয়, বাঁচায় ঝড়-জলোচ্ছ্বাস থেকে। কিন্তু, সেই বন এখন ডাকাতের দখলে।

মৌয়ালদের ভাষায়, সুন্দরবনে বাঘের চেয়ে, ডাকাতের ভয় বেশি। প্রশাসন, হয় টাকা খায়, নয়তো অপরাধীদের সঙ্গে পারে না। দেখুন, জি এম মোস্তাফিজুল আলমের ধারাবাহিক, ‘নোনা জীবন’-এর শেষ পর্ব। ছবি তুলেছেন, কৃষ্ণ সরকার। সাথে ছিলেন, সাতক্ষীরা প্রতিনিধি, মনিরুল ইসলাম।

জলে কুমিড়, ডঙায় বাঘ। গাছের ডালে শাপ-পোকামাকড়, মাটিতে বিছানো তীক্ষ্ম শ্বাসমূল। এই সব প্রতিকূলতা সাথে নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান মৌয়ালরা।

এখন মধুর মৌসুম। বন বিভাগের অনুমতি নিয়ে বনে ঢুকেছেন একদল মৌয়াল। বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে সুন্দরী, খলিশা, গেওয়াসহ প্রায় সব গাছ। মৌমাছিরা সেই ফুল থেকে মধু নিয়ে চাকে জমায়।

কিন্তু, বাঘের রাজ্য চলে গেছে ডাকাতের দখলে। বনে ঢোকার আগে মৌয়ালদের জনপ্রতি ১০ হাজার টাকা চাঁদা দিতে হয় ডাকাতদের। না দিয়ে ঢুকলে ধরে সব রেখে দেবে, মুক্তিপনের টাকাও নেবে কয়েক গুণ বেশি।

দেখতে দেখতে দুপুর। জোয়ার-ভাটার হিসেব মিলিয়ে ছোট একটি খালে নৌকা আটকে শুরু হলো রান্না-বান্না। অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে গেল। এরপর খাওয়ার পালা। এটা সত্যিকারের বনভোজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাঘের রাজ্য ডাকাতের দখলে, জিম্মি সুন্দরবনের বনজীবীরা

আপডেট টাইম : ১২:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬