ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে ছাত্রীকে নিপীড়ন: শিক্ষক কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • ১৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের মামলায় শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ।

শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রভাষক।

নিপীড়নের অভিযোগকারী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

মামলার অভিযোগের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মহসীন বলেন, বারবিকিউ পার্টির কথা বলে গত ৬ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরে শিক্ষক কুমার অনিমেষের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অনিমেষ দরজা খুলে ওই ছাত্রীকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করে। ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষকের বাসায় বারবিকিউ পার্টিতে সবাই আসবে বলে তাকে জানিয়েছিলেন এক সহপাঠী (২৫)। মোবাইল ফোনে ওই শিক্ষকের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিল। পরে পরিবারের অনুমতি নিয়ে ছোট ভাইসহ ওই শিক্ষকের বাসায় যান তারা।

সহপাঠীর কথায় ছোট ভাইকে নিচে থাকতে বলে তারা দুজন ভবনের পঞ্চম তলায় শিক্ষক অনিমেষের ফ্ল্যাটে যান। কিন্তু সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল না বা অন্য কেউ ছিল না বলে এজাহারে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শিক্ষক অনিমেষ বিবাহিত হলেও ওই ফ্ল্যাটে তিনি একা থাকেন জানিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে ছাত্রীকে নিপীড়ন: শিক্ষক কারাগারে

আপডেট টাইম : ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২