ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিঠামইনে ডাকাতি, খুন, অস্ত্র মামলাসহ ৮ মামলার আসামি হারুন মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে ডাকাতি, খুন, অস্ত্র মামলাসহ ৮ মামলার পলাতক আসামি হারুন (৪০) কে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ জুলাই) দিবাগত রাতে মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদারের নেতৃত্বে পুলিশ মুন্সিগঞ্জ  জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

৮ মামলার পলাতক আসামি হারুন মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামের মৃত পাচু মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর রোববার (৩ জুলাই) তাকে মিঠামইন থানায় নিয়ে আসা হয়।

মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, গ্রেপ্তারকৃত হারুন ৮ মামলার আসামি। দীর্ঘদিন যাবৎ পুলিশ থাকে খুঁজে বেড়াচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ জুলাই) দিবাগত রাতে মিঠামইন থানা পুলিশের একটি টিম তাকে ধরতে মুন্সিগঞ্জে যায়। সেখানে কৌশলে অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মিঠামইন থানায় ৩টি খুন, একটি দাঙ্গা মামলা, ইটনা থানায় ডাকাতির প্রস্তুতির মামলা, ভৈরব থানায় অস্ত্র মামলা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় দুইটি মামলাসহ ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

হারুন একজন পেশাদার অস্ত্রধারী খুনি। সে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে, মিঠামইন থানার মামলা নং- ৩(৯)১৯, ১০(৪)১৬, ৬(৩)১৯ ও ১০(৪)১৯, ইটনা থানার মামলা নং- ৯(৪)১৯, ভৈরব থানার মামলা নং- ১০(৪)১৯, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১৩(৩)১০ ও দায়রা ৯১/১৩ এর গ্রেপ্তারি পরোয়ানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিঠামইনে ডাকাতি, খুন, অস্ত্র মামলাসহ ৮ মামলার আসামি হারুন মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২