ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

কলমাকান্দায় ডায়রিয়ায় এক সপ্তাহে আক্রান্ত অর্ধশতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • ২৩১ বার

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার সীমান্তে কলমাকান্দায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৬ জন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৯ জুন থেকে সোমবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছিল শিশু ২৭ জন, পুরুষ ১৬ জন ও মহিলা ১৩ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কলমাকান্দা বাজারের ব্যবসায়ী কাজল দাস জানান, কলমাকান্দা বাজারের পানি কমে গেছে।কমে যাচ্ছে উব্ধাখালি নদীর পানি। কিন্তু বন্যার পানিতে চলাচল ও স্নানসহ জিনিস পত্র ধোঁয়া মোছা করছেন। ফলে অনেকেই আক্রান্ত হচ্ছে ডায়রিয়াতে। তবে সরকারিভাবে মেডিকেল টিম কাজ করছে।

দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রর্তিনিধি লীনা হায়াৎ বলেছেন, আমাদের আরো সতর্ক হওয়া উচিত বলে মনে করি। পানি ফুটিয়ে খাওয়া উচিত। বনলতার পানিতে হাত-পা ধোঁয়া ও গোসল করা উচিত নয়। পানি পানের আগে বিশুদ্ধকরণ বড়ি ব্যবহার করতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তখনই সম্ভব ডায়রিয়া ও পেটের রোগ প্রতিরোধ করা।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, বন্যায় পানিবন্দি মানুষের স্বাস্থ্যসেবার জন্য উপজেলার ৮টি ইউনিয়নের একটি করে মেডিকেল টিম কাজ করছে। পানিবন্দি মানুষদের পানিশোধন ট্যাবলেট, খাবার স্যালাইন, চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ পত্র দেওয়া হচ্ছে। পূর্বের তুলনায় হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

কলমাকান্দায় ডায়রিয়ায় এক সপ্তাহে আক্রান্ত অর্ধশতাধিক

আপডেট টাইম : ১০:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২