ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২৪ তারিখ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ জুন)  দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। এসব পরীক্ষা এখন ২৪ জুন হবে।

তিনি জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ জুন থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি রোধে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে শিক্ষার্থীদের।

করোনার কারণে ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি এসএসসি শিক্ষার্থীদের। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেওয়া নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

আপডেট টাইম : ০৭:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২