ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আসন সীমানা পুনর্বিন্যাসের তথ্য চেয়ে ডিসিদের কাছে চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।  এ জন্য গত পাঁচ বছরে যেসব প্রশাসনিক এলাকার নতুন বিন্যাস হয়েছে, সেসব তথ্য সংগ্রহ করে আগামী ২০ জুনের মধ্যে প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য সর্বশেষ ৩০ এপ্রিল ২০১৮ তারিখে প্রকাশিত নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের গেজেটের পর যে সমস্ত প্রশাসনিক এলাকা সৃজন, বিয়োজন ও সংকোচন করা হয়েছে তার তথ্য প্রয়োজন। জরুরি ভিত্তিতে ইসি সচিবালয়ে তা পাঠাতে হবে।

তিনি বলেন, ইসির সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকেই আমরা প্রাথমিক একটা প্রস্তুতি নিয়ে রাখছি। এটা রুটিন ওয়ার্ক। নতুন ইউপি, উপজেলাসহ আসনভিত্তিক তথ্য সংগ্রহ করে রাখা হচ্ছে।

সীমানা পুনর্বিন্যাসের খসড়ায় ইসি অনুমোদন দিলে প্রাথমিক তালিকা প্রকাশ এবং এর উপর দাবি-আপত্তি-সুপারিশ চাওয়া হবে। শুনানির মাধ্যমে দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩০০ নির্বাচনী এলাকার নতুন সীমানা চূড়ান্ত হবে এবং তারপর গ্রেজেট প্রকাশ করবে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আসন সীমানা পুনর্বিন্যাসের তথ্য চেয়ে ডিসিদের কাছে চিঠি

আপডেট টাইম : ০৩:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২