ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অর্থ পাচার মামলায় আবারো জামিন পেলেন শাহবাজ ও হামজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ১৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ১১ জুন পর্যন্ত জামিন পেয়েছেন। লাহোরের একটি বিশেষ আদালত ১৬ বিলিয়ন রুপি পাচার মামলায় শনিবার তাদের জামিন মঞ্জুর করে। ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) এ অর্থ পাচার মামলা দায়ের করেছিল।
অবশ্য, স্পেশাল কোর্টের (সেন্ট্রাল-১) বিচারপতি ইজাজ হাসান আওয়ান অবশ্য শাহবাজ শরিফের অপর ছেলে সোলেমান শাহবাজ এবং অন্য দুজনের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারা শনিবার শুনানির সময় আদালতে হাজির ছিলেন না। এরপরপরই শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করা হয়।
শনিবার শুনানির শুরুতে এফআইএ আদালতকে বলেন যে তার সংস্থা প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজাকে গ্রেফতার করতে চায়। এফআইএ আইনজীবী যুক্তি দেন যে এদুজন ‘মামলার অংশ নন।’ তবে হামজার আইনজীবী এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, এফআইএ আইনজীবী আদালতকে বিভ্রান্ত করছেন। কারণ, ‘এদুজন তদন্তের অংশ।’
শুনানিকালে শাহবাজ শরিফ, হামজা শরিফের আইনজীবী আমজাদ পারভেজ বলেন, মামলাটির তদন্ত দেড় বছর ধরে চলছে। কিন্তু এফআইএ তার মক্কেলদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।
তার বক্তব্যের পর আদালত শাহবাজ শরিফ ও হামজা শাহবাজের জামিন মঞ্জুর করেন। তবে আদালত পরবর্তী শুনানিকালে সংশ্লিষ্ট সবাইকে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দেয়। এছাড়া সোলেমান শাহবাজ, তাহির নকভি ও মালিক মাকসুদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সূত্র : জিও নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অর্থ পাচার মামলায় আবারো জামিন পেলেন শাহবাজ ও হামজা

আপডেট টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২