ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এন গেসান নামে নাইজেরিয়ান এক ফুটবলার।

২৪ বছর বয়সি ওই ফুটবলার ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান।

২ ও ৩ নম্বর লাইনের মধ্যে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে।

ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। এ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।

বারাসত থেকে খড়দহে খেলতে যাচ্ছিলেন গেসান। প্রবল ভিড়ের কারণেই কি তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন? তা এখনও স্পষ্ট নয়।

রেল যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো অকালে চলে যেতে হতো না গেসানকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত

আপডেট টাইম : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২